তোমার ঘর এক হাবিয়া দোযখ
তোমার বউ যে দোযখের মালিক (একদার প্রেমিকা)
যার চাহিদার আগুনে ভস্ম হবে
তোমার বই, কবিতা লেখার কাগজ, স্বপ্ন
অই যে গৃহকোনে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে
তোমার ভাবী মৃত্যু, তোমার সন্তান
যার বাসনার লেলিহান আগুনের ভেতর
লেখা আছে তোমার ব্যর্থ কবি জীবন
সাধে কি আর বলছে অধম জাহেদ
কবিদের ঘর থাকতে নেই!
Sunday, November 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
-001.jpg)

0 মন্তব্য(সমূহ):
Post a Comment