Sunday, November 22, 2009

দিওয়ান-ই-জাহেদ সরওয়ার-১০


লিখে দাও যত তাড়াতাড়ি পারো সাক্ষ্য তোমার
নিজের চেহারা দেখ নাই কতদিন আয়নায়
তাকাওনি সাদা হয়ে যাওয়া চুলের দিকে
আহা মরণ, তোমার বন্ধুদের টেনে নিয়ে যাচ্ছে
গর্তে, চিতায়।
কলম তুলে নিওনা লেখার খাতা থেকে জাহেদ
সে যে কোনো মুহুর্তে তোমারও ঘাঁড় মটকে দিতে পারে।


0 মন্তব্য(সমূহ):

Post a Comment