Sunday, November 22, 2009

দিওয়ান-ই-জাহেদ সরওয়ার-৪

পৃথিবীর সমস্ত রাত্রি ভোরে পরিণত হয়
যে সব গ্রামীণ কুকুরেরা ভয়ে কেদেঁছিল
দিয়েছিলো আভাষ বিপদের_
তারা দিনের আলোয় খাদ্যের খোঁজে ছুটছে বেদম
সূর্য গ্রহণ শেষে উল্লাসে মাতে জনগণ
তারা এখন জানে সূর্যগ্রহণের সব কেরামতি
ছায়া সরে গেলে আবার আলোকিত
হয়ে যাবে পৃথিবী_

শুধু তোমার আত্মায় লেগেছে এমন গ্রহণ জাহেদ
যা মোছা যায় এমন কোনো সাবান বানায় না
পৃথিবীর সাবান কোম্পানীগুলো।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment