Sunday, November 22, 2009

দিওয়ান-ই-জাহেদ সরওয়ার-৯


কোথাও না কোথাও ছড়ানো আছে নিশানা
তোমার গুপ্ত যাত্রার
কোনো না কোনো হাতের গোপন রেখায়
লেখা আছে তোমার মুক্তি
কোনো না কোনো বইয়ে ঝিলিক দিচ্ছে সেই আলো
যা দেখাবে আত্ম আবিস্কারের পথ
আহা এখন তোমাকে শুধু তৈরী করতে হবে জাহেদ
সেই পথ,রেখা,নিশানা খোঁজে নেবার চোখ।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment